25 C
আবহাওয়া
১২:৫১ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কলম্বিয়ায় ভূমিধসে ১৪ জনের মৃত্যু

কলম্বিয়ায় ভূমিধসে ১৪ জনের মৃত্যু


বিএনএ, বিশ্বডেস্ক : প্রবল বর্ষণের ফলে কলম্বিয়ায় সৃষ্ট ভূমিধসে মঙ্গলবার কমপক্ষে ১৪ জনের মৃত্যু এবং ৩৪ জন আহত হয়েছে। জাতীয় দুর্যোগ সংস্থা একথা জানায়। খবর এএফপি’র।

কলম্বিয়ার মধ্য-পশ্চিমাঞ্চলীয় রিসারালদা প্রদেশের পার্বত্য এলাকায় প্রবল বর্ষণের ফলে এ ভূমিধস ঘটে। এতে দারিদ্রপীড়িত দোসকুয়েব্রাদাস পৌরসভার অনেক ঘরবাড়ি ধসে পড়ে।

স্থানীয় কর্মকর্তা কার্লোস মায়া বলেন, ‘আমরা এ ভূমিধসে ১৪ জনের মৃত্যুর এবং ৩৪ জন আহত হওয়ার খবর পেয়েছি।’

জাতীয় ঝুঁকি ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, উদ্ধার দল জীবিতদের সন্ধানে কাদামাটি সরিয়ে ফেলার কাজ অব্যাহত রেখেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!