28 C
আবহাওয়া
৭:০৮ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বাংলাদেশকে আরও ৬০ লাখ ডোজ টিকা দিলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশকে আরও ৬০ লাখ ডোজ টিকা দিলো যুক্তরাষ্ট্র


বিএনএ, ঢাকাঃ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বাংলাদেশকে ফাইজারের আরও ৬০ লাখ ডোজ টিকা অনুদান হিসেবে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এতে বাংলাদেশকে দেওয়া যুক্তরাষ্ট্রের মোট টিকা অনুদান সাড়ে চার কোটি ডোজ ছাড়াল।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেইজেও বিজ্ঞপ্তিটি পোস্ট করা হয়েছে।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিকা অনুদানের পাশাপাশি মহামারি নিয়ন্ত্রণে বাংলাদেশের জাতীয় করোনা টিকাদান কার্যক্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র সরকার।

যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেন, দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে জীবনরক্ষাকারী টিকা পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে চলেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র ইউএসএআইডি, প্রতিরক্ষা বিভাগ, পররাষ্ট্র দপ্তর এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের মাধ্যমে কোভিড-সংশ্লিষ্ট উন্নয়ন ও মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশে এখন পর্যন্ত ১২১ মিলিয়ন ডলার বা ১ হাজার ৪০ কোটি টাকারও বেশি সহায়তা করেছে।

এছাড়া যুক্তরাষ্ট্র এ পর্যন্ত বাংলাদেশের ৭ হাজারের বেশি স্বাস্থ্য সেবাদানকারীকে টিকাদান কার্যক্রম উপযুক্তভাবে ব্যবস্থাপনার পাশাপাশি কোল্ড চেইন পদ্ধতি মেনে সংরক্ষণ ও পরিবহনের ওপর প্রশিক্ষণ দিয়েছে।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত