32 C
আবহাওয়া
৩:২২ অপরাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » সিএমপির ৬ পুলিশ সদস্যের দুইদিনের রিমান্ড

সিএমপির ৬ পুলিশ সদস্যের দুইদিনের রিমান্ড

সিএমপির ৬ পুলিশ সদস্যের দুইদিনের রিমান্ড

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে একজনকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগে গ্রেপ্তার ছয় কনস্টেবলকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই মামলয় প্রত্যেক আসামীর সাত দিন করে রিমান্ড আবেদন করেছিল মামলার তদন্ত কর্মকর্তা।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল্লাহ কায়সারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি জানিয়েছেন জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) মো. হুমায়ন কবির।

ওই ছয় পুলিশ সদস্যরা হলেন- সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের বডিগার্ড মোরশেদ বিল্লাহ, নগর পুলিশের উপ কমিশনার গোয়েন্দা (পশ্চিম ও বন্দর) মনজুর মোরশেদের বডিগার্ড মো. মাসুদ, দামপাড়া রিজার্ভ ফোর্স অফিসে কর্মরত শাকিল খান ও এস্কান্দর হোসেন, সিএমপির সহকারী কমিশনার কর্ণফুলী কার্যালয়ের কম্পিউটার অপারেটর মনিরুল ইসলাম ও ডিবিতে (উত্তর) কর্মরত আবদুল নবী। তারা সকলেই কনস্টেবল পদে কর্মরত। তাদেরকে সাময়িক বরখাস্ত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

প্রসিকিউশন মো. হুমায়ন কবির বলেন, আনোয়ারা থানায় দায়ের হওয়া এই মামলয় প্রত্যেক আসামীর সাত দিন করে রিমান্ড আবেদন করেছিল মামলার তদন্ত কর্মকর্তা। আদালত শুনানি শেষে তাদের প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, ঘটনার শিকার ব্যক্তি মো. আব্দুল মান্নান চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব বৈরাগ গ্রামের বাসিন্দা। ডিবি পরিচয়ে ঘর থেকে তুলে নিয়ে টাকা আদায়ের অভিযোগে রোববার (৭ ফেব্রুয়ারি) তিনি আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ৩ ফেব্রুয়ারি রাত ২টার দিকে চারটি মোটর সাইকেলে করে আটজন লোক তাদের বাড়িতে যায়। ডিবি পরিচয়ে তাকে একটি মোটরসাইকেলে তুলে পটিয়া উপজেলার ভেল্লাপাড়া ব্রিজের পূর্বপাশে কৈয়গ্রাম রাস্তার মাথায় একটি চা দোকানে নিয়ে যায়।

সেখানে গিয়ে আব্দুল মান্নানকে তারা জানায়, মান্নানের বিরুদ্ধে ডিবিতে অভিযোগ আছে। এর থেকে অব্যাহতি পেতে হলে তাকে ১০ লাখ টাকা দিতে হবে। রাতভর ‘দর কষাকষির’ পর ভোর ৫টার দিকে আত্মীয়ের মাধ্যমে এক লাখ ৮০ হাজার ৫০০ টাকা এনে তাদের হাতে দেন মান্নান। এরপর তারা মান্নানকে সেখানে রেখে চলে যায়।

পুলিশকে মান্নান জানান, আটজনের মধ্যে একজনের গায়ে ‘ডিবি’ লেখা জ্যাকেট ছিল। পরস্পরের সঙ্গে আলোচনায় একজনকে তিনি মোরশেদ নামে ডাকতে শুনেছেন।

অভিযুক্ত ৬ পুলিশ সদস্যকে গত ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম নগরীর এ কে খান এলাকা থেকে আনোয়ারা থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ দল গ্রেপ্তার করে। এরপর সন্ধ্যায় তাদের আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছাগলনাইয়ার ঘোপালে শারদীয় দুর্গাপূজায় উপহার সামগ্রী বিতরণ স্বরাষ্ট্রমন্ত্রী: বিরোধী দল সংবিধান সংশোধনীতে সহযোগিতা করছে না বন্যা আশঙ্কায় সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার