32 C
আবহাওয়া
৫:১০ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » দক্ষিণ কোরিয়ায় চালু হচ্ছে পোষা প্রাণীর করোনা পরীক্ষা

দক্ষিণ কোরিয়ায় চালু হচ্ছে পোষা প্রাণীর করোনা পরীক্ষা

দক্ষিণ কোরিয়ায় চালু হচ্ছে পোষা প্রাণীর করোনা পরীক্ষা

বিএনএ, বিশ্ব ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় চালু হচ্ছে পোষা প্রাণীর করোনা পরীক্ষা। এ ঘোষণা দিয়েছে সিউলের মেট্রোপলিটন সরকার। কয়েক সপ্তাহ আগে প্রথমবারের মতো পোষা বিড়ালের কোভিড নাইনটিন পজিটিভ হওয়ার পর এ সিদ্ধান্ত নিয়েছে সিউল। তবে যে বিড়াল বা কুকুরের জ্বর, ঠান্ডা, শ্বাসকষ্ট থাকবে, তাদেরই পরীক্ষা করানো হবে। করোনা পজিটিভ হলে সেই কুকুর বা বিড়ালকেও হোম কোয়ারেন্টিনে থাকতে হবে।

দক্ষিণ কোরিয়ায় কোভিড নাইনটিনে আক্রান্ত মানুষ নিজের বাসাতেই কোয়ারেন্টিনে থাকছেন, খুব বেশি অসুস্থ না হলে হাসপাতালে ভর্তি হচ্ছেন না। সরকারের পক্ষ থেকেই হোম কোয়ারেন্টিনের জন্য সব সুবিধা দেয়া হচ্ছে।

পার্ক ইউ মি জানান, নিজেদের পোষা প্রাণীকে রাস্তায় নিয়ে বের হলে মানুষ কিংবা অন্য পোষা প্রাণীর থেকে অন্তত ২ মিটার দূরত্বে রাখার পরামর্শ দিয়েছেন।

স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, কিছুদিন আগে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের জিনজু শহরের ধর্মীয় স্থানে একটি বিড়ালের বাচ্চা পাওয়া যায়, যেটি করোনায় আক্রান্ত ছিলো। স্বাস্থ্যকর্মীদের ধারণা, এখানে দুজন মহিলা ছিলেন, যারা করোনায় আক্রান্ত ছিলেন। তাদের কাছ থেকে ভাইরাসটি বিড়ালের মধ্যে এসেছে।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত