32 C
আবহাওয়া
১২:০৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » ‘সপ্তাহের মধ্যে ভ্যাকসিন পাবেন প্রাথমিকের শিক্ষকরা’

‘সপ্তাহের মধ্যে ভ্যাকসিন পাবেন প্রাথমিকের শিক্ষকরা’

মন্ত্রী

এক সপ্তাহের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের করোনাভাইরাসের টিকা দেওয়ার কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয় ক্লিনিকে টিকা নিয়ে তিনি এ কথা জানান।

গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, শিক্ষকদের জন্য এরই মধ্যে প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন, আমরা যে কোনো সময় মঙ্গলবার থেকে সাতদিনের মধ্যে টিকা নেওয়া শেষ করব।

তিনি বলেন, আমি নিজেও টিকা নিয়েছি, আমাদের সচিবালয়ের সবাই নিয়েছে। কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

‘আমি অনুরোধ করব আমার শিক্ষকদের, আমার মন্ত্রণালয়ের আওতায় যারা আছেন, ৪০ বছরের ঊর্ধ্বে যারা পড়বেন তাদের টিকা নেয়ার জন্য অনুরোধ করব।’

এ সময় শিক্ষকদের যথাসময়ে টিকা নিয়ে স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসতে এবং সবাইকে মাস্ক ব্যবহারের আহ্বান জানান প্রতিমন্ত্রী।

বিএনএ/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী