25 C
আবহাওয়া
১১:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » নির্বাচনের প্রতিশ্রুতি মিয়ানমার জেনারেলের

নির্বাচনের প্রতিশ্রুতি মিয়ানমার জেনারেলের

মিয়ানমার

বিশ্ব ডেস্ক, ঢাকা: মিয়ানমারে ফের নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন সামরিক নেতা জেনারেল মিন অং হ্লাইং। সোমবার তিনি বলেন, ক্ষমতাসীন জান্তা আবার নতুন করে নির্বাচন দেবে এবং বিজয়ীর হাতে ক্ষমতা তুলে দেবে।

নভেম্বরের সাধারণ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমার সেনাবাহিনী। তারা নির্বাচনে জয়লাভ করা ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) নেত্রী অং সান সু চিকে বন্দি করে। এরপর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। সোমবার তৃতীয় দিনের মতো বিক্ষোভ করে জনতা।

এ পরিস্থিতিতে সোমবারের ভাষণে জেনারেল মিন অং হ্লাইং নতুন নির্বাচনের প্রতিশ্রুতি দেন।

নভেম্বরের নির্বাচনে ভোটার তালিকা নিয়ে নির্বাচন কমিশন তদন্তে ব্যর্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন এবং করোনাভাইরাসের অজুহাতে কমিশন সুষ্ঠু প্রচার চালাতে দেয়নি বলে অভিযোগ করেছেন।

বিএনএ/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!