30 C
আবহাওয়া
২:০৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ঢাবিতে শেখ মুজিব হলের নাম বদলে ওসমান হাদির নাম দেওয়ার সুপারিশ করবে সিন্ডিকেট

ঢাবিতে শেখ মুজিব হলের নাম বদলে ওসমান হাদির নাম দেওয়ার সুপারিশ করবে সিন্ডিকেট


বিএনএ, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আবাসিক হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নামকরণের সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট বৈঠকে।

একইসঙ্গে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের’ নাম পাল্টিয়ে ‘বীর প্রতীক ক্যাপ্টেন সেতারা বেগম হল’ নামকরণের সুপারিশ করবে সিন্ডিকেট।

বিশ্ববিদ্যালয়টির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিনেটের কাছে এই সুপারিশ পাঠাবে সিন্ডিকেট।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ” এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের সিনেট। সিন্ডিকেটের প্রস্তাব সেখানে পাঠানোর সুপারিশ আজকের বৈঠকে এসেছে।”

দুটি হলসহ ক্যাম্পাসের পাঁচটি স্থাপনা থেকে শেখ হাসিনার পরিবারের সদস্যদের নাম সরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সুপারিশ করবে বলে জানান তিনি।

এছাড়া ‘শহীদ অ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল’ এর নাম পরিবর্তন করে ‘বীর প্রতীক তারামন বিবি’ র নামে করতে সুপারিশ করা হয়েছে।

একইসাথে আরো দু্ইটি স্টাফ কোয়ার্টার ‘রাসেল টাওয়ার’ ও ‘বঙ্গবন্ধু টাওয়ারের’ নাম বদলানোর সুপারিশও করার সিদ্ধান্ত হয়েছে এই বৈঠকে।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত চলা সিন্ডিকেটের এই সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী