28 C
আবহাওয়া
১১:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপির সভায় জামায়াতবিরোধী স্লোগান, প্ল্যাকার্ড

বিএনপির সভায় জামায়াতবিরোধী স্লোগান, প্ল্যাকার্ড


বিএনএ, ঢাকা : বিএনপির সভায় প্রকাশ্যে জামায়াতবিরোধী স্লোগান দিয়েছেন দলটির নেতাকর্মীরা। শুধু তাই নয়, জামায়াতবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড নিয়েও হাজির হয়েছেন তারা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‌‌‘৭১ এর মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার’ শীর্ষক সভায় এ চিত্র দেখা যায়। এসময় আগত নেতাকর্মীদেরও জামায়াত-শিবিরবিরোধী স্লোগান দিতে দেখা যায়।

বিএনপির নেতাকর্মীদের প্ল্যাকার্ডে দেখা যায়, জামায়াত-শিবিরের বিরুদ্ধে রুখে দাঁড়াও একসঙ্গে, জামায়াত-ইসকন একই জাত ধর্ম ব্যবসা, জামায়াত-শিবির করে যারা ধর্ম ব্যবসা করে তারা ইত্যাদি।

এ সময় সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে