24 C
আবহাওয়া
২:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বিপিএল; চট্টগ্রামকে ১৭৯ রান টার্গেট দিয়েছে খুলনা

বিপিএল; চট্টগ্রামকে ১৭৯ রান টার্গেট দিয়েছে খুলনা

বিপিএল

বিএনএ: আজম খানের ৫৮ বলে অপরাজিত ১০৯ রানের ওপর ভর করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ১৭৯ রানের বড় টার্গেট দিয়েছে খুলনা টাইগার্স।

সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় মিরপুরে ম্যাচটি শুরু হয়। টস জিতে খুলনা টাইগার্সকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম।

উদ্বোধনী জুটিতে হোঁচট খায় খুলনা টাইগার্স। দলীয় ৫ রানের মাথায় সারজিল খানকে সাজঘরে পাঠান শুভাগত হোম। দলীয় ১২ রানের মাথায় দ্বিতীয় আঘাত করেন চট্টগ্রামের আবু জায়েদ। ৬ বলে ৬ রান করা হাবিরুর রহমানকে শিকার করেন তিনি। এরপর আজম খানকে সাথে নিয়ে ৯২ রানের জুটি গড়েন তামিম ইকবাল।

দলীয় ১০৪ রানের মাথায় ৩৭ বলে ৪০ রান করে বিজয়কান্ত বিয়াস্কান্তের বলে সাজঘরে ফেরেন তামিম। এরপর ব্যাটিংয়ে এসে ব্যর্থ হন অধিনায়ক ইয়াসির আলী। ৭ বলে ১০ রান করে ফিরে যান খুলনার সাব্বির রহমানও। তবে একপাশ তখনও আগলে রাখেন পাকিস্তানি ব্যাটার আজম খান। ৫৮ বলে ১০৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৭৮ রানের গিয়ে থামে খুলনা টাইগার্সের ইনিংস।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষে আবু জায়েদ ২টি ও ১টি করে উইকেট শিকার করেন শুভাগত হোম, বিজয়কান্ত বিয়াস্কান্ত ও জিয়াউর রহমান।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!