31 C
আবহাওয়া
৪:৩২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » জামা-কাপড় ‘কম পরার’ কারণ জানালেন উরফি

জামা-কাপড় ‘কম পরার’ কারণ জানালেন উরফি

উরফি

বিনোদন ডেস্ক: ভারতের আলোচিত টিভি অভিনেত্রী উরফি জাভেদ। খোলামেলা পোশাক পরে নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী। কখনো কখনো উদ্ভট কর্মকাণ্ড করে সমালোচনার জন্ম দেন তিনি। এবার জামাকাপড় কম পরার কারণ ব্যাখ্যা করলেন এই অভিনেত্রী।

উরফির দাবি— উলের কাপড়ে তার অ্যালার্জি আছে। ইনস্টাগ্রাম স্টোরিতে এমনটাই দাবি করেন তিনি। প্রথমে উরুর একটি ক্লোজআপ শেয়ার করেন উরফি। যাতে দেখা যায়, তার শরীরে ফুসকুড়ি হয়েছে। সঙ্গে শেয়ার করেন একটি পোল। যেখানে সবার উদ্দেশে তার প্রশ্ন ‘শীতকালে অন্য কারো এরকম অ্যালার্জি হয়?’ তারপর নিজের শরীরে থাকা র‌্যাশের একটি ভিডিও পোস্ট করে লিখেন, ‘দেখুন, যখনই আমি উলের পোশাক পরি আমার সঙ্গে এটি ঘটে। এটা একটা গুরুতর সমস্যা বন্ধুরা!’

আরেকটি ভিডিও পোস্ট করেন উরফি। তাতে কম জামাকাপড় পরার কারণ ব্যাখ্যা করে এ অভিনেত্রী বলেন— ‘তাহলে এখন আপনারা বুঝতে পারছেন কেন আমি জামাকাপড় পরি না। আমার এই গুরুতর সমস্যা আছে। আমার শরীরে এরকম প্রতিক্রিয়া দেখা যায়। এই যে প্রমাণ, আপনাদের সকলের সামনে প্রমাণ রইল। এই কারণে আমি এরকম নগ্ন হয়ে থাকি। কাপড় থেকে আমার শরীরে অ্যালার্জি হয়।’

‘বড়ে ভাইয়া কি দুলহানিয়া’ টিভি ধারাবাহিকে অবনি চরিত্রে অভিনয় করে বিশেষ খ্যাতি পেয়েছেন উরফি জাভেদ। পাশাপাশি ‘মেরি দুর্গা’, ‘বেপানাহ’ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘পাঞ্চ বিট’ ওয়েব সিরিজের দ্বিতীয় সিজনে দেখা গেছে তাকে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী