23 C
আবহাওয়া
৪:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা

নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা

নেশার টাকা না পেয়ে মাকে গলা কেটে হত্যা

বিএনএ,ফেনী : ফেনীতে গাঁজা কেনার টাকা না পেয়ে মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে নুর করিম রাসেল (২৮) নামে এক মাদকাসক্ত ছেলে। নিহতের নাম আমেনা খাতুন (৫০)। রোববার ( ৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের পূর্ব বড়ধলী গ্রামের মাইনকা মিয়াজী বাড়িতে  এ ঘটনা ঘটে। দুপুর একটার দিকে স্থানীয়রা  মাদকাসক্ত ওই ছেলেকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ, এলাকাবাসী ও নিহতের স্বজনারা জানায়, মৃত সাহাব উদ্দিনের স্ত্রী আমেনা খাতুন সন্তান নুর করিম রাসেলকে নিয়ে পিতার বাড়িতেই বসবাস করতেন। বিগত কয়েক বছর থেকে মাদকাসক্ত হয়ে অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে রাসেল।

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গাঁজা কেনার জন্য মায়ের কাছে দু’শ টাকা দাবি করেন রাসেল। দাবিকৃত টাকা না পেয়ে ধারালো বটি দিয়ে মা আমেনাকে এলোপাথাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে রাসেল। প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল থেকে রাসেলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই আবদুল হাদী বাদী হয়ে ভাগ্নে রাসেলকে আসামি করে মামলা দায়ের করেছেন।

বিএনএনিউজ২৪.কম/নিজাম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!