25 C
আবহাওয়া
১০:০৯ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » সিলেট বিমানবন্দরে ৩৪ কেজি সোনাসহ আটক ৪

সিলেট বিমানবন্দরে ৩৪ কেজি সোনাসহ আটক ৪

সিলেট বিমানবন্দরে ৩৪ কেজি সোনাসহ আটক ৪

বিএনএ, সিলেট : সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ৩৪ কেজি সোনাসহ চারজনকে আটক করা হয়েছে। যার মোট মূল্য প্রায় ৩৫ কোটি টাকা।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বিজি ২৪৮ ফ্লাইট থেকে এ সব সোনার বার জব্দ করে। আটকদের নাম জানা যায়নি।

বিমানবন্দরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার সাজেদুল করিম এক প্রেস ব্রিফিংয়ে সোনা জব্দ ও চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন ।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা কর্মকর্তারা দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইটটি (বিজি-২৪৮)  সিলেট বিমানবন্দরে অবতরণ করলে তাতে তল্লাশি চালিয়ে নিচের সিট ও ওয়াশরুম থেকে এ সব সোনা জব্দ করেন। উদ্ধার করা সোনার মধ্যে  ৩২ কেজি ৭৬০ গ্রাম ওজনের ২৮০টি সোনার বার ও এক কেজি ৫৯১ গ্রাম ওজনের ছয়টি পেস্ট করা সোনার ডিম রয়েছে।

পাচারের অভিযোগে ফ্লাইটের চার যাত্রীকে আটক করা হয়েছে এবং বিমানবন্দর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বাঁশঝাড়ে লুকানো ছিল ৯৯ রাউন্ড গুলি আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ