21 C
আবহাওয়া
৩:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বরিশাল মুক্ত দিবসে কুবিতে মোমবাতি প্রজ্জ্বলন

বরিশাল মুক্ত দিবসে কুবিতে মোমবাতি প্রজ্জ্বলন

বরিশাল মুক্ত দিবসে কুবিতে মোমবাতি প্রজ্জ্বলন

বিএনএ, কুবি :  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বরিশাল মুক্ত দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করেছে ‘বরিশাল ডিভিশনাল স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন কুমিল্লা বিশ্ববিদ্যালয়’।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইমুন মিয়ার সঞ্চালনায় সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান তানিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীরা ঐতিহাসিক দিনটিকে স্মরণ করে রাখতে মোমবাতি দিয়ে বাংলাদেশের মানচিত্র অঙ্কন এবং এক মিনিটের নিরবতা কর্মসূচি পালন করেন।

এছাড়াও মহান মুক্তিযুদ্ধ ও বৃহত্তর বরিশালকে মুক্ত করার পেছনে অবদান রাখা শহীদদের আত্মত্যাগ নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান তানিম তার বক্তব্যে বলেন ‘আজ ০৮ ই ডিসেম্বর আমাদের বৃহত্তর বরিশাল মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বৃহত্তর বরিশালের বিভিন্ন জায়গা হানাদার মুক্ত হয়েছে। আজকের এই দিনের জন্য অনেক মা বোন তাদের সম্ভ্রম হারিয়েছেন এবং ত্রিশ লাখ শহীদ তাদের রক্তের বিনিময়ে ছাপ্পান্ন হাজার বর্গমাইল ভূখণ্ড দিয়ে গেছেন। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রতি বছরের ন্যায় এ বছরও আমাদের এই আয়োজন।

উল্লেখ্য, ১৯৭১ সালের এইদিনে দখলদার পাক বাহিনী অগ্রসরমান মুক্তিযোদ্ধাদের ভয়ে বরিশাল শহর থেকে ডেরা গুঁটিয়ে পালিয়ে যায়। মুক্ত হয় বৃহত্তর বরিশাল।

বিএনএ/ হাবিবুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু