23 C
আবহাওয়া
৭:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ইসরায়েলি সেনাদের গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি সেনাদের গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৪ ফিলিস্তিনি শহীদ এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। গত ২৪ ঘন্টায় পশ্চিম তীরের উত্তর অংশে এই হতাহতের ঘটনা ঘটে।

ইসরায়েলি সেনারা শনিবার (৮ অক্টোবর) খুব ভোরে জেনিন শরণার্থী শিবিরে হামলা চালায়। এ সময় স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ হয়।

ইসরায়েলি কয়েকটি হেলিকপ্টার খুব নিচু থেকে শরণার্থী শিবির এবং আশপাশের এলাকা লক্ষ্য করে ব্যাপক গুলি চালায়। এ সময় সাংবাদিক এবং হাসপাতাল কর্মী ও অ্যাম্বুলেন্স সার্ভিসকে ওই এলাকায় প্রবেশ করতে দেয়া হয়নি। এছাড়া ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের খবর সংগ্রহ করতে আসা একদল সাংবাদিকের ওপর গুলি চালায় ইসরাইলি সেনারা।

সকালের অভিযানে ১৭ বছরের দুই কিশোর ঘাড়ে ও মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং এ সময় ১১ জন আহত হয়। একজনের নাম আহমদ মোহাম্মদ দারাগমেহ; অপরজন মাহমুদ আস-সুস। এছাড়া, কালকিলিয়া ও রামাল্লাহ শহরের ১৪ এবং ১৭ বছরের আরো দুই তরুণকে ইসরাইল সেনারা হত্যা করে। এসব আগ্রাসনে বহু ফিলিস্তিনি আহত হয়েছেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার