23 C
আবহাওয়া
৭:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মাহসা আমিনী’র ফরেনসিক রিপোর্ট:মৃত্যু সেরিব্রাল হাইপোক্সিয়ায়

মাহসা আমিনী’র ফরেনসিক রিপোর্ট:মৃত্যু সেরিব্রাল হাইপোক্সিয়ায়

মাহসা আমিনী'র ফরেনসিক রিপোর্ট:মৃত্যুর কারণ সেরিব্রাল হাইপোক্সিয়া

বিএনএ, ডেস্ক : বহুল আলোচিত মাহসা আমিনি’র মৃত্যুর কারণ সম্পর্কে বিবৃতি দিয়েছে ইরানের ফরেনসিক বিভাগ। বিবৃতিতে বলা হয়েছে মাহসা আমিনি মারা গেছেন ব্রেইন হাইপোক্সিয়ায়। ব্রেইনে অক্সিজেন না পৌঁছানোকে ব্রেইন হাইপোক্সিয়া বলা হয়।

মাহসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে  ইরানে বিক্ষোভ- পাল্টা বিক্ষোভ হয়েছে।  তবে ইরান জানায়, সাম্প্রতিক নৈরাজ্যে আমেরিকা ও ইউরোপের কোনো কোনো নেতা এবং তাদের মিডিয়াগুলো এমনকি তাদের সহায়তায় প্রতিষ্ঠিত ফার্সি মিডিয়াগুলো মাহসা আমিনির মৃত্যুর ঘটনাকে অপব্যবহার করেছে। যদিও তার মৃত্যুর ঘটনাটি তদন্তাধীন ছিল।

মাহসা আমিনি’র মৃত্যুর কারণ সম্পর্কে, মেডিক্যাল রেকর্ডসহ সর্বপ্রকার পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে সেরিব্রাল হাইপক্সিয়ায় মাহসা আমিনির মৃত্যু হয়েছে।

মস্তিষ্ক ও ফুসফুসের সিটি-স্ক্যান, দেহের সার্বিক পরীক্ষার ফলাফল ও ময়নাতদন্ত, প্যাথলজিক্যাল টেস্ট ইত্যাদি পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে মাথায় কিংবা শরীরের কোনো অঙ্গ-প্রত্যঙ্গে আঘাতের কারণে তাঁর মৃত্যু হয় নি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার