23 C
আবহাওয়া
৬:৩৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » প্রস্তুতি ম্যাচে ওমানের বিপক্ষে বাংলাদেশের রানের পাহাড়

প্রস্তুতি ম্যাচে ওমানের বিপক্ষে বাংলাদেশের রানের পাহাড়

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বিএনএ,স্পোর্টসডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ওমান ”এ” দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২০৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ একাদশ। শুক্রবার(৮ অক্টোবর) ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

টস হেরে ব্যাট করতে নেমে লিটন দাশের ৫৩, নাঈমের ৬৩ ও শেষে সোহানের ৪৯ রানের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৭ রানের বিশাল পুজিঁ পায় টাইগাররা।

শুরু থেকে আগ্রাসী লিটন ও নাঈম। ইনিংসের প্রথম ওভার থেকে দুজন তোলেন ৯ রান। পাওয়ার-প্লেতে তুলেন ৪৮ রান।৩২ বলে ফিফটি তুলে নেন লিটন। যদিও নিজের ইনিংসটি আর টানতে পারেননি। ৩৩ বলে ৫৩ রান করে আউট হন। যেখানে ৬টি চারের সঙ্গে একটি ছক্কা মারেন এই ডানহাতি ওপেনার।

এরপর  ব্যক্তিগত অর্ধশতকে পৈাঁছে নাঈম শেখ। তিনি একপ্রান্তে আগলে রেখে খেললেও সৌম্য সরকার (৮) মুশফিকুর রহিম (০), আফিফ হোসেনরা (৬) সুবিধা করতে পারেননি। পরে সতীর্থদের ব্যাটিংয়ের সুযোগ করে দিতে ব্যক্তিগত ৬৩ রানের সময় স্বেচ্ছায় অবসরে যান নাঈম। ৫৩ বলের ইনিংসটি সাজান ৩টি চার ২টি ছয়ের সাহায্যে।

শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন সোহান । মাত্র ১৫ বলে অপরাজিত ৪৯ রানের ইনিংস বিধ্বংসী ইনিংস খেলেন এই উইকেটকিপার ব্যাটার । সঙ্গে শামীম পাটোয়ারীর ব্যাট থেকে আসে ১০ বলে ১৯ রান। ওমান ‘এ’ দলের হয়ে আমির কলিম ও সামায় শ্রীভাস্তা ২টি করে উইকেট নেন।

বাংলাদেশ একাদশ
লিটন কুমার দাস (অধিনায়ক), মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মোহাম্মদ নাইম শেখ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।

ওমান ‘এ’ দল
আমির কলিম (অধিনায়ক), প্রুথবি কুমার, শোয়াইব খান, খালিদ কাইল, অক্ষয় পেটেল, খুররম খান, মেহরান খান, রউফ আতাউল্লাহ (উইকেটরক্ষক), রফিউল্লাহ, সামায় শ্রীভাস্তা, ওবাইদুল্লাহ, ওয়াসিম আলী, মুজাহির রাজা ও রানা নাঈম।

প্রস্তুতি ম্যাচ শেষে শনিবার (৯ অক্টোবর) আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল। সেখানে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের পর আবার ওমানে ফিরবে বাংলাদেশ। ওমানে ফিরে বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা খেলবে টাইগাররা। সুপার-১২ রাউন্ডে যেতে প্রথম পর্ব টপকাতে হবে।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার