28 C
আবহাওয়া
৩:৩০ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » পাকিস্তানের বিশ্বকাপ দলে ৩ পরিবর্তন

পাকিস্তানের বিশ্বকাপ দলে ৩ পরিবর্তন

পাকিস্তানের বিশ্বকাপ দলে ৩ পরিবর্তন

বিএনএ ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তিন পরিবর্তন আনা হয়েছে। স্কোয়াডে অন্তভূক্ত করা হয়েছে অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ, হার্ডহিটার ওপেনার ফখর জামান এবং প্রতিশ্রুতিশীল বিধ্বংসী ব্যাটার হায়দার আলিকে।

আগের স্কোয়াডে রিজার্ভ খেলোয়াড় ছিলেন ফখর। এবার মূল দলে আসলেন তিনি। এতে রিজার্ভে নেমে গেছেন খুশদিল শাহ। ব্যাটার আজম খান এবং তরুণ পেসার মোহাম্মদ হাসনাইনের স্থানে এসেছেন সরফরাজ ও হায়দার।

সাম্প্রতিক পারফরম্যান্স এবং ঘরোয়া টি-টোয়েন্টি লিগে ফর্ম বিবেচনায় ক্রিকেটের দ্বিতীয় মহাযজ্ঞের দলে এ তিন পরিবর্তন এনেছেন পিসিবি নির্বাচকরা।

এর আগে গত ৪ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণা করে পিসিবি। এবার সেই দলে এলো তিন পরিবর্তন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার সবশেষ তারিখ হচ্ছে ১০ অক্টোবর। এর দুদিন আগে এ ঘোষণা দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামি ১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে গড়াবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বৈশ্বিক আসর। ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। ইতোমধ্যে এ মহারণের সব টিকিট বিক্রি হয়ে গেছে। দুই দলের ব্যাট-বলের লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সমর্থকরা।

পাকিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:-

বাবর আজম (অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, শোয়াইব মকসুদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সরফরাজ আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, হারিস রউফ, হাসান আলি ও শাহীন শাহ আফ্রিদি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু