28 C
আবহাওয়া
৩:২০ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » নেশন্স কাপের ফাইনালে ফ্রান্স

নেশন্স কাপের ফাইনালে ফ্রান্স

নেশন্স কাপের ফাইনালে ফ্রান্স

বিএনএ ক্রীড়া ডেস্ক: বেলজিয়ামকে হারিয়ে উয়েফা নেশন্স কাপের   ফাইনালে উঠেছে ফ্রান্স। সেমিফাইনালে বেলজিয়ামকে ৩-২ গোলে হারায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তুরিনের অ্যালিয়েঞ্জ অ্যারিনা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে ছিল ফ্রান্স। দ্বিতীয়ার্ধে তিন গোল করে তারা।

ম্যাচের ৩৭ মিনিটে বেলজিয়ামকে এগিয়ে নেন ইয়ানিক কারাসকো। ডি ব্রুইনা’র পাস থেকে গোলরক্ষক হুগো লরিসকে বোকা বানিয়ে গোল করেন তিনি। প্রথমার্ধেই ডি ব্রুইনার কাছ থেকে বল পেয়ে ব্যবধান বাড়ান রোমেলো লুকাকু। কিন্তু নাটকের বাকি ছিল অনেকটাই।

বিরতির পর ৬২ মিনিটে কারিম বেনজেমার গোলে ব্যবধান কমায় ফ্রান্স। ৬৯ মিনিটে কিলিয়ান এমবাপ্পের সফল স্পটকিক গোলে সমতায় ফেরে বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর ৮৭ মিনিটে অফসাইডে বাতিল হয় রোমেলু লুকাকুর করা গোল। পাল্টা আক্রমণে থিও হার্নান্দেজের গোলে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফ্রান্স। সেইসঙ্গে আরও একবার খালি হাতে ফিরতে হলো বেলজিয়ামের সোনালী প্রজন্মকে। আর শিরোপা নিশ্চিতের শেষ লড়াইয়ে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু