22 C
আবহাওয়া
৭:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » দক্ষিণ চট্টগ্রামে ১৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

দক্ষিণ চট্টগ্রামে ১৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৩

দক্ষিণ চট্টগ্রামে ১৩ হাজার ইয়াবাসহ আটক ৩

বিএনএ চট্টগ্রাম: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সেইসঙ্গে তাদের ব্যবহৃত একটি ড্যাম্পার ট্রাকও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) ভোরে উপজেলার তেমুহনি এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের পটিয়া উপজেলার আশিয়া ইউনিয়নের বাসিন্দা মো. রিয়াদ হোসেন (১৯), সাহাদাত হোসেন রিকু (২৩) ও কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী গ্রামের বাসিন্দা জসিম উদ্দিন (২৩)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান,  কক্সবাজারের দিক থেকে চট্টগ্রাম অভিমুখে দ্রুতগতিতে আসা একটি ড্যাম্পার ট্রাকের গতিরোধ করে তল্লাশি চালান থানার এসআই জাহাঙ্গীর মোল্লা। সে সময় গাড়ির পেছনের ডালার অংশে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৩ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩৯ লাখ টাকা হবে। আর ট্রাকে থাকা ৩জনকে গ্রেফতার হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!