বিএনএ, বিশ্বডেস্ক : ইরানের ডেপুটি স্পিকার আলী নিকজাদ বলেন, সিরিকে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা ‘প্রযুক্তিগত ভুল’ নয়, বরং যুদ্ধাপরাধ । একই সঙ্গে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন কর্মকর্তাদের দ্রুত অঞ্চলটি ছাড়ার পরামর্শ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইরানের সংসদের এক ভার্চুয়াল অধিবেশনে এসব কথা বলেন নিকজাদ।
তিনি দাবি করেন, হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ধরন এবং টেলিযোগাযোগ টাওয়ার থেকে বিয়ের অনুষ্ঠানের দূরত্ব বিশ্লেষণ করলে এটি দুর্ঘটনাজনিত কোনো ভুল ছিল না বলে প্রমাণ পাওয়া যায়।
নিকজাদ বলেন, হামলাটি যদি ‘প্রযুক্তিগত ভুল’ হয়েও থাকে, তাহলে তা যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার দুর্বলতাকেই প্রকাশ করে। তার দাবি, উন্নত প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করেও বিয়ের অনুষ্ঠানস্থলের প্রায় ৩০০ মিটার দূরে হামলা চালানো হয়েছে।
ইরানের যুদ্ধকৌশল প্রসঙ্গে নিকজাদ দাবি করেন, তেহরান পরিকল্পিত কৌশলের মাধ্যমে যুদ্ধ পরিচালনা করছে। একসঙ্গে সব সামরিক সক্ষমতা ব্যবহার না করে পরিস্থিতি অনুযায়ী কৌশল ও সরঞ্জাম পরিবর্তন করছে ইরান।
বিএনএ/ ওজি
![]()

