26 C
আবহাওয়া
১২:৩১ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » সালমান-অক্ষয়-অজয়দের বিরুদ্ধে মামলা

সালমান-অক্ষয়-অজয়দের বিরুদ্ধে মামলা

সালমান

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান, অক্ষয় কুমার, অজয় দেবগনসহ বেশ কয়েক জন ভারতীয় তারকার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, দুই বছর আগে হায়দরাবাদে একজন নারী চিকিৎসক ধর্ষণের শিকার হন। সেই সময় অনেক তারকা অভিনয়শিল্পী সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা নিয়ে পোস্ট করেন। কিন্তু এটি নিয়ে আপত্তি করেছেন দিল্লির এক আইনজীবী।

যেকোনো পাবলিক প্ল্যাটফর্ম অথবা মিডিয়ায় ধর্ষিতার আসল নাম প্রকাশ করা নিষেধ। কিন্তু এই তারকারা ধর্ষিতার আসল নাম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন। তাই এই তারকাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আইনজীবী গৌরব গুলাটি।

অনুপম খের, ফারহান আখতার, অজয় দেবগন, অক্ষয় কুমার, সালমান খান, মহারাজা রবি তেজা, রাকুল প্রীত সিং, আল্লু সিরিশ, চার্মি কৌরসহ ৩৮ তারকার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এই আইনজীবী। ভারতীয় দণ্ডবিধির ২২৮ (এ) ধারায় তিস হাজারি আদালতে এই মামলা দায়ের হয়। পাশাপাশি এই তারকাদের খুব শিগগির গ্রেপ্তারেরও দাবি জানানো হয়েছে।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু