25 C
আবহাওয়া
৪:০৭ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » মারাই গেলেন শিনজো আবে

মারাই গেলেন শিনজো আবে

শিনজো আবের মৃত্যুতে ১ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

বিএনএ বিশ্বডেস্ক :  গুলিবিদ্ধ জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে আর নেই।  শুক্রবার(৮ জুলা্ই) জাপানি  সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

এর আগে আজ শুক্রবার সকালের দিকে কিয়োতোর নিকটবর্তী নারা শহরে নির্বাচনী প্রচারণা সভায় বক্তব্য দেওয়ার সময় আবে গুলিবিদ্ধ হন।

জাপানের রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে জানায়, স্থানীয় সময় শুক্রবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টা নাগাদ দেশটির পশ্চিমাঞ্চলের নারা শহরে রাজনৈতিক কর্মসূচির সময় গুলিবিদ্ধ হন শিনজো আবে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

ঘটনাস্থল থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

জাপানের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী ছিলেন শিনজো আবে। ২০০৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন আবে। শিনজো আবে জাপানের প্রভাবশালী রাজনৈতিক পরিবারের উত্তরসূরি। তাঁর বাবা পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আবে তাঁর সরকারের অর্থনৈতিক নীতির জন্য সুপরিচিত। পাশাপাশি তিনি প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে সামরিক বাহিনীকে শক্তিশালী করেছিলেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়!