32 C
আবহাওয়া
৫:০৪ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » গাজায় ঈদের দ্বিতীয় দিনে ইসরায়েলি  হামলায় ৭৫ ফিলিস্তিনি নিহত

গাজায় ঈদের দ্বিতীয় দিনে ইসরায়েলি  হামলায় ৭৫ ফিলিস্তিনি নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : গাজায় ঈদুল আজহার দ্বিতীয় দিনে ইসরায়েলি হামলায় অন্তত ৭৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শহরের একটি আবাসিক ভবনে বোমা হামলার পর ধ্বংসস্তূপের নিচ থেকে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারীরা। ছিটমহলের নাগরিক প্রতিরক্ষা বিভাগ এটিকে ‘পূর্ণাঙ্গ গণহত্যা’ বলে আখ্যায়িত করেছে। খবর আল-জাজিরার।

নিহতদের মধ্যে একই পরিবারের ১৬ সদস্য রয়েছেন, যাদের মধ্যে ৬ জন শিশু অন্তর্ভুক্ত। ওই পরিবারটি গাজার প্রধান ও মধ্যাঞ্চলীয় শহর গাজা সিটির সাবরা এলাকায় বসবাস করত।

ফিলিস্তিন সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসেল আল জাজিরা জানান, বিমান হামলার আগে কোনো ধরনের সতর্ক সংকেত বা সাইরেন দেয়া হয়নি। তিনি আরো উল্লেখ করেন, শনিবারের আঘাতে অন্তত ৮৫ জন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন, যাদের উদ্ধার এখনও সম্ভব হয়নি।

তিনি বলেন, “এটি ছিল নিঃসন্দেহে পরিকল্পিত গণহত্যা। নিহতরা সবাই বেসামরিক, তাদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে।”

ঈদের দিন, অর্থাৎ ৬ জুনও গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলা চালিয়ে অন্তত ৪২ জন নিহত হন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত