28 C
আবহাওয়া
১০:২২ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, বৃষ্টির সম্ভাবনা

সমুদ্রবন্দরে সতর্ক সংকেত, বৃষ্টির সম্ভাবনা

বৃষ্টি

বিএনএ ডেস্ক: দেশের চার সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে। এসব সমুদ্রবন্দরের উপর দিয়ে হঠাৎ করে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে বলে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, কয়েকটি জেলার উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে।

সমুদ্রবন্দরে হঠাৎ ঝড়ো হাওয়ার আশঙ্কা: আবহাওয়ার সামুদ্রিক সতর্কবাতায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকার কারণে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি হচ্ছে। বাতাসের গতি কখনও কখনও বাড়ছে। হঠাৎ করে ঝড়ো হাওয়া তৈরি হতে পারে।

তিনি জানান, বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা থাকলে সেন্টমার্টিন বা দ্বীপ এলাকাগুলোতে যানবাহন চলাচল বন্ধ থাকে।

আট বিভাগে বৃষ্টি হতে পারে: এদিকে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। মঙ্গলবারের পর বৃষ্টি আরও বাড়তে পারে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!