24 C
আবহাওয়া
৬:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে অনন্ত জলিলের সিনেমা দিন দ্য ডে

ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে অনন্ত জলিলের সিনেমা দিন দ্য ডে

দিন দ্য ডে

অনন্ত জলিল ও বর্ষা
অনন্ত জলিল ও বর্ষা

বিনোদন প্রতিবেদক:  বিগ বাজেটের সিনেমা দিন দ্য ডে । প্রায়একশ’ কোটি টাকা ব্যায়ে দিন দ্য ডে’ নির্মাণ করেছেন বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় প্রযোজক ও নায়ক অনন্ত জলিল।

সম্প্রতি মুক্তির জন্য সেন্সর ছাড়পত্র পেয়েছে বলে নিশ্চিত করেছেন অনন্ত জলিল নিজেই। এখন আর আগামী ঈদুল আজহায় ছবিটির মুক্তিতে কোনো বাঁধা থাকলো না। যদিও এর আগে কয়েক দফা মুক্তির তারিখ ঘোষণা করেও পিছিয়ে যায় ছবিটি। তিনি বলেন, সেন্সর বোর্ডের সদস্যরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন। দিয়েছেন আনকাট সনদ।বাংলাদেশের দর্শকরা দীর্ঘদিন ধরে এ সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আসছে ঈদুল আযহায় সিনেমাটি মুক্তি পাবে।’

উল্লেখ, চলতি বছরের শুরুতে এক সংবাদ সম্মেলন করে অনন্ত জানিয়েছিল, এ সিনেমা তৈরীতে খরচ হয়েছে প্রায় শতকোটি টাকা। বিশ্বের কয়েকটি দেশে এর শুটিং হয়েছে। ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় বানানো ‘দিন দ্য ডে’র বাংলাদেশের অংশের প্রযোজক অনন্ত জলিল।

অনন্ত জানান, বাংলাদেশে শুটিংয়ে যে অর্থ ব্যয় হয়েছে তিনি সেই অংশটুকুতে লগ্নী করেছেন। অন্যান্য দেশের শুটিংয়ে ব্যয় বহন করেছে ইরানি প্রযোজক। যারা বাংলাদেশ থেকে প্রবাসে যান তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হন। বাংলাদেশ, তুরস্ক, আফগিস্তান, ইরান এই চার দেশ মিলিয়ে ‘দিন দ্য ডে’ সিনেমায় উঠে আসবে সেইসব লোহমর্ষক প্রেক্ষাপট। ছবিতে অনন্ত ছাড়াও আছেন চিত্রনায়িকা বর্ষা। ছবিটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

বিএনএ/ রিপন রহমান খান, জিএন

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে