23 C
আবহাওয়া
৫:৫৬ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে সিএন্ডএফ কর্মকর্তার মৃত্যু

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে সিএন্ডএফ কর্মকর্তার মৃত্যু

সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে সিএন্ডএফ কর্মকর্তার মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে গোলাম মোহাম্মদ (৬২) নামে এক সিএন্ডএফ কর্মকর্তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়য়ারীর টোবাকো গেট এলাকায় রেললাইনে এ ঘটনা ঘটে। নিহত গোলাম মোহাম্মদ নোয়াখালীর সেনবাগ থানার কাদরা গ্রামের মৃত মো. মুছা মিয়ার ছেলে। তিনি থাকেন হালিশহর এলাকায়।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গোলাম মোহাম্মদ নামে এক ব্যক্তি ট্রেনে কাট পড়ে মারা গেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চমেক পুলিশ ফাঁড়ির এএসআই জানান, সীতাকুণ্ড থেকে ট্রেনে কাটা পড়ে মারা যাওয়া এক ব্যক্তির মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এখানে নিহতের স্বজনরা এসেছেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পরিবারের সদস্যরা বলছে, হালিশহরের এলাকার বাসা থেকে গোলাম মোহাম্মদ সোমবার সকালে অফিসে যাওয়ার জন্য বের হন। পরে মোবাইল ফোন বন্ধ পাওয়ায় হালিশহর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। নিখোঁজের একদিন পর ভাটিয়ারী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা