26 C
আবহাওয়া
৬:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » বরিশালে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা

বরিশালে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা

বরিশালে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা

বিএনএ, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য, পণ্যের গায়ে নির্ধারিত মূল্য না থাকা ও অতিরিক্ত মূল্যে বিক্রির অপরাধে ৯ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এ জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়। অভিযান পরিচালনা করেন বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী ও সহকারী পরিচালক ইন্দ্রানী দাস।

অপূর্ব অধিকারী জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মেয়াদাত্তীর্ণ পণ্য, পণ্যের গায়ে নির্ধারিত মূল্য না থাকা এবং অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির দায়ে মুদি, ফল ও ওষুধসহ ৯টি দোকানে অভিযান চালিয়ে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন ১০ এপিবিএন বরিশালের টিম।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের