24 C
আবহাওয়া
১:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ‘পাঁচ সিটি করপোরেশনে স্বচ্ছতার সঙ্গে নির্বাচন করতে চাই’

‘পাঁচ সিটি করপোরেশনে স্বচ্ছতার সঙ্গে নির্বাচন করতে চাই’

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.

খুলনা : অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বর্তমান নির্বাচন কমিশন সচেষ্ট উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেছেন, ‘পাঁচ সিটি করপোরেশনে আমরা স্বচ্ছতার সঙ্গে নির্বাচন করতে চাই’।

সোমবার (৮ মে) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা
এছাড়া নির্বাচন কমিশনার(ইসি) রাশেদা সুলতানা বলেছেন, ‘এখন আমাদের হাতে গাজীপুর, খুলনা, বরিশাল, সিলেট ও রাজশাহী – ৫ সিটি নির্বাচন। নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র সুনিশ্চিত হয়। ভালোভাবে নির্বাচন পরিচালনার জন্য সবাইকে সততার সঙ্গে কাজ করতে হবে।’
 

রাশেদা সুলতানা বলেন, খুলনাসহ পাঁচ সিটি করপোরেশনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করা হবে।

প্রস্তুতি সভায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, রিটার্নিং কর্মকর্তা, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।
বিএনএনিউজ২৪,জিএন

 

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে