29 C
আবহাওয়া
১:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বিয়ে নিয়ে যা বললেন শবনম ফারিয়া

বিয়ে নিয়ে যা বললেন শবনম ফারিয়া

বিয়ে নিয়ে যা বললেন শবনম ফারিয়া

বিএনএ বিনোদন ডেস্ক : নাটকের  প্রিয় মুখ শবনম ফারিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে তার ভক্ত-শুভাকাঙক্ষীদের আগ্রহের কমতি নেই।দুই মাস আগে ঘরোয়া আয়োজনে প্রেমিক জাহিন রহমানের সঙ্গে শবনম গাঁটছড়া বেঁধেছেন বলে খবর এসেছে গণমাধ্যমে। তবে এ বিষয়ে খুবই সতর্ক ও কৌশলী অবস্থানে শবনম।

গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে স্টোরিতে জাহিনের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করেছেন ফারিয়া। এ নিয়ে অনেকে ধরে নিয়েছেন শবনম বিয়েটা সেরে ফেলেছেন। তার ঘনিষ্ট সূত্রও একই তথ্য জানিয়েছে।

শবনম ফারিয়া বলেছেন, এখন যদি বিয়ে হয়ে না থাকে এই সংবাদ নিয়ে কোনো মন্তব্য করার কিছু নাই। আর যদি বিয়ে হয়েই থাকে তাহলে তো হলোই; আর কোনো মন্তব্যেরও দরকার নাই।

তিনি আরও বলেন, আমার যখন সময় আসবে, আমি নিজ থেকেই যা যা জানানো প্রয়োজন মনে করি, করব। কিন্তু এই মুহূর্তে কোনো মন্তব্য আমি করব না।

২০১৯ সালের ফেব্রুয়ারিতে বেসরকারি চাকরিজীবী হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন ফারিয়া। সেই সংসার বেশি দিন টিকেনি। গত বছর তাদের বিচ্ছেদ হয়ে যায়।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত