34.3 C
আবহাওয়া
২:৪৪ অপরাহ্ণ - জুন ১৪, ২০২৬
Bnanews24.com
Home » ১০ দফা দাবি মেনে নিয়েছেন ট্রাম্প,বিজয়ী হওয়ার ঘোষণা ইরানের

১০ দফা দাবি মেনে নিয়েছেন ট্রাম্প,বিজয়ী হওয়ার ঘোষণা ইরানের


বিএনএ, বিশ্বডেস্ক : যুদ্ধবিরতি চুক্তিকে নিজেদের কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে ইরান।  ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ১০ দফা দাবি মেনে নিয়েছেন। এ কারণেই এই চুক্তিকে তেহরান ‘বিজয়’ হিসেবে বিবেচনা করছে।

এছাড়া ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এক বিবৃতিতে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়ে একইভাবে এই চুক্তিকে দেশের জন্য অর্জন হিসেবে তুলে ধরেছে।

জানা গেছে, প্রেসিডেন্ট ট্রাম্প আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করার আগেই ইরান এতে সম্মতি দিয়েছিল। ফলে আলোচনার প্রক্রিয়ায় তেহরানের অবস্থানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ