25 C
আবহাওয়া
৮:১০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » আলজেরিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহত ৯

আলজেরিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহত ৯

আলজেরিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহত ৯

বিএনএ, বিশ্বডেস্ক : আলজেরিয়ার পূর্বাঞ্চলে গ্যাস বিস্ফোরণে নয়জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ এপ্রিল) এ বিস্ফোরণে একটি তিনতলা ভবন ধসে পড়ায় এ হতাহতের ঘটনা ঘটে। জাতীয় টেলিভিশন এ কথা জানায়। খবর এএফপি’র।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, উদ্ধার কর্মীরা দুর্ঘটনার শিকার বা সম্ভাব্য জীবিতদের সন্ধানে বোর্জ বোউ আরিজ শহরে ধ্বংসস্তুপের ভিতরে তল্লাশি অভিযান চালাচ্ছেন।

তারা আরো জানায়, এ দুর্ঘটনায় পার্শ্ববতী ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় এক কর্মকর্তা জানান, ফুটো দিয়ে গ্যাস নির্গত হওয়ার কারণে সকালে এ বিস্ফোরণ ঘটে।

আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেবৌন শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক বার্তা পাঠিয়েছেন।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে পার্শ্ববর্তী সেতিফ শহরের একটি বাড়িতে গ্যাস বিস্ফোরণে তিন শিশুসহ আটজন নিহত হন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন