34 C
আবহাওয়া
৯:০৩ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » তিন বিভাগে ঝড়-বৃষ্টির আভাস, গরম বাড়তে পারে

তিন বিভাগে ঝড়-বৃষ্টির আভাস, গরম বাড়তে পারে


বিএনএ ডেস্ক : দেশের তিন বিভাগে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া কোথাও কোথাও আরও বাড়তে পারে তাপমাত্রা ।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়,  শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য জায়গায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের রাজারহাটে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রংপুর বিভাগের রাজারহাটে ২৬ মিলিমিটার বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। তেঁতুলিয়ায় সামান্য বৃষ্টি হলেও দেশের আর কোনো জায়গায় এদিন ঝড়-বৃষ্টি হয়নি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
নেত্রকোনায় সড়কে মা-মেয়েসহ নিহত ৩ হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর