21 C
আবহাওয়া
৫:৪৬ পূর্বাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » মহেশপুরে ৮০ ভরি স্বর্ণের বারসহ পাচারকারি আটক

মহেশপুরে ৮০ ভরি স্বর্ণের বারসহ পাচারকারি আটক


বিএনএ, ঝিনাইদহঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে ৮টি স্বর্ণের বারসহ (৮০ ভরি) হবিবুর রহমান নামে এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (৭ মার্চ) সকালে মহেশপুর সীমান্তের পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি মাগুরার জেলার কাদিরপাড়া গ্রামের আফসার উদ্দিন মোল্লার ছেলে। মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলার পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে স্বর্ণ পাচারের জন্য ওই চোরাকারবারি সীমান্ত এলাকায় প্রবেশ করছিল। সংবাদ পেয়ে বিজিবি বিশেষ অভিযান চালায়। স্থানীয় যাদবপুর বিওপির হাবিলদার শাহানুর আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে হবিবুর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছে কসটেপ দিয়ে মোড়ানো ৮০ ভরি ওজনের ৭২ লাখ চল্লিশ হাজার টাকা মূল্যের ৮টি স্বর্ণের বার পাওয়া যায়।

শুল্ক ফাঁকি দিয়ে এ সব সোনা ভারতে পাচার করার জন্য সীমান্তে আনা হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিএনএ/আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু