25 C
আবহাওয়া
৭:৪১ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » শেখ মোহাম্মদ কাতারের নতুন প্রধানমন্ত্রী

শেখ মোহাম্মদ কাতারের নতুন প্রধানমন্ত্রী


বিএনএ বিশ্বডেস্ক: কাতারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। মঙ্গলবার (৭ মার্চ) আমিরই দেওয়ানে এই শপথ নেন। শেখ খালিদ বিন খলিফা বিন আব্দুল আজিজ আল-থানির স্থলাভিষিক্ত হবেন তিনি। ২০২০ সাল থেকে আব্দুল আজিজ আল-থানি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন।

আরব নিউজ সূত্রে জানা যায়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির উপস্থিতিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ২০১৬ সাল থেকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন শেখ মোহাম্মদ।

সর্বশেষ মন্ত্রিসভা রদবদলে শেখ খলিফা বিন হামাদ বিন খলিফা আল থানিকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুয়ারি এবং জ্বালানিমন্ত্রী সাদ আল-কাবিকে একই পদে পুনরায় নিয়োগ দিয়েছেন কাতার আমির শেখ তামিম। ২০২২ কাতার সফলভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজনের পর এই প্রথম দেশটির মন্ত্রিসভায় রদবল করা হলো।

বিএনএ/ বিএম,ওজি

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন