26 C
আবহাওয়া
১২:১৯ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » বিজয়কে বেছে নিলেন সামান্থা

বিজয়কে বেছে নিলেন সামান্থা

সামান্থা

বিএনএ বিনোদন ডেস্ক: বিয়েবিচ্ছেদের পর নতুন সিনেমার জন্য দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরকোন্ডাকে বেছে নিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, ইন্ডাস্ট্রিতে গুঞ্জন উড়ছে- তেলেগু ভাষার একটি সিনেমায় বিজয় দেবরকোন্ডার সঙ্গে রোমান্স করবেন সামান্থা। এটি পরিচালনা করবেন শিবা নির্বানা। খুব শিগগির এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সামান্থা।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘পুরী জগন্নাথ পরিচালিত ‘জানা গানা মানা’ সিনেমায় অভিনয় করবেন বিজয় দেবরকোন্ডা। এ সিনেমার শুটিং শুরুর আগে সামান্থার নতুন সিনেমার শুটিং শুরু হবে। পুরী জগন্নাথ এখন তার সিনেমার লোকেশন খুঁজছেন।

এবারই প্রথম নয়, এর আগে জুটি বেঁধে অভিনয় করেছেন সামান্থা-বিজয়। নাগ অশ্বিন পরিচালিত ‘মহানতি’ সিনেমায় দেখা যায় তাদের। ফের সামান্থার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন ‘ডিয়ার কমরেড’ খ্যাত অভিনেতা বিজয়। এ জুটির নতুন সিনেমার গল্প গড়ে উঠেছে লাভ স্টোরি নিয়ে।

সামান্থাকে সর্বশেষ ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানে দেখা গেছে। এটি মুক্তির পর দারুণ সাড়া ফেলে। এই গানে মাত্র তিন মিনিট নাচের জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন ‘মজিলি’ খ্যাত এই অভিনেত্রী। তামিল ভাষার ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’, ‘শকুন্তলম’ এবং ইংরেজি ভাষার ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু