24 C
আবহাওয়া
১০:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারকে আধুনিক সুবিধা সম্বলিত নগরী করা হবে-গণপূর্ত প্রতিমন্ত্রী

কক্সবাজারকে আধুনিক সুবিধা সম্বলিত নগরী করা হবে-গণপূর্ত প্রতিমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

ঢাকা (৮ মার্চ):গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, কক্সবাজারকে একটি অত্যাধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে।

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে রোববার(৭মার্চ) তিনি এ কথা বলেন। এসময় তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত অধ্যুষিত জেলা কক্সবাজারের পরিকল্পিত অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, উন্নত যোগাযোগ ব্যবস্থা সর্বোপরি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি সুপরিকল্পিত নগর গড়ে তুলতে সরকার সর্বদা সচেষ্ট রয়েছে। এ বৃহৎ কর্মযজ্ঞ বাস্তবায়নে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি করে নতুন নতুন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরো বলেন, ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে দেশের বৃহত্তম পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্র সৈকত ও কক্সবাজার শহরের সমন্বিত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

পরিদর্শনকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল ফোরকান আহমেদসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের   উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে