24 C
আবহাওয়া
১১:০৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

বিএনএ, বিশ্বডেস্ক: দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অস্ত্রধারীর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত নয়টার দিকে একটি দোকানে এলোপাতাড়ি গুলি চালালে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হন। অস্ত্রধারীদের গুলিতে আহত দুই জনের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় অপরজনকে নেয়া হয় হাসাপাতালে।

নিহত ব্যক্তির নাম কামাল। তার বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলায়। তার বাবার নাম শফিকুল ইসলাম।আহত ব্যক্তির নাম গাফফার হোসেন।

জানা যায়, কামাল দোকানটিতে ৪ বছর ধরে কর্মরত ছিলেন।  তার বাড়ি গাজীপুর জেলায়। কামালের মরদেহ যত দ্রুত সম্ভব দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন কেপটাউনের বাংলাদেশি প্রবাসীদের সম্প্রদায়।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুদিন আগে মোবাইল ফোন হারানোর ক্ষোভ থেকে দুই একজনের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ কারণেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসী ব্যবসায়ীদের লক্ষ্য করে প্রাণঘাতি হামলা চালানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিগত ছয় মাসে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ২০ বাংলাদেশি।

বিএনএ/বিএম, ওজি

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে