24 C
আবহাওয়া
১১:০৫ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » বিশ্বে বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা

বিশ্বে বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা

করোনায়

বিএনএ, বিশ্বডেস্ক: মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। আক্রান্ত হয়েছে এক লাখ ৭৬ হাজার ৭১৫ জন। মারা গেছে এক হাজার ১৯৮ জন। এরআগে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) আক্রান্ত হয়েছিল এক লাখ ৬০ হাজার ৩৫১ জন। মারা গিয়েছিল এক হাজার ৩০৯ জন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত ওয়ার্ল্ডমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ কোটি ৬৫ লাখ ৯২ হাজার ৬৬০ জনে। মোট মৃতের সংখ্যা ৬৭ লাখ ৭৪ হাজার ৬২৩ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৪ কোটি ৯১ লাখ ৭০ হাজার ২১২ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৭২ জনে। মোট মারা গেছে ১১ লাখ ৩৬ হাজার ৯৬০ জন।

তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৮৩ হাজার ৫৪৩ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৭৪৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯৫ লাখ ৪৮ হাজার ১১৭ জন। আর মারা গেছে এক লাখ ৬৪ হাজার ৪৬৯ জন।

এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৭৮ লাখ ৬১ হাজার ৭০৩ মানুষ। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬৬ হাজার ৩৯৯ জনের।

তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৬৮ লাখ ৮৭ হাজার ৯৯১ জন। মারা গেছে ছয় লাখ ৯৭ হাজার ৫৩৩ জন মানুষ।

বিএনএ/বিএম, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে