27.5 C
আবহাওয়া
২:০৪ পূর্বাহ্ণ - জুলাই ২৭, ২০২৬
Bnanews24.com
Home » আদিলের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন রাখি সাওয়ান্ত

আদিলের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিলেন রাখি সাওয়ান্ত

রাখি

বিনোদন ডেস্ক: রাখি সাওয়ান্ত এবং স্বামী আদিল দুরানির দাম্পত্য কলহ তুঙ্গে। আদিলের বিরুদ্ধে দিন কয়েক আগে পরকীয়ার অভিযোগ তুলেছিলেন তিনি। এবার আদিলের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করলেন রাখি। আদিলের জন্যই মৃত্যু হয়েছে তার মায়ের, সাংবাদিকদের সামনে কেঁদে কেঁদে এ দাবি করেন ড্রামা কুইন।

স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করে রাখি জানিয়েছেন, তাকে ছেড়ে এখন নাকি সেই মেয়েটির সঙ্গেই থাকছেন আদিল।

রাখির অভিযোগ, ‘তোমার জন্যই আমার মায়ের মৃত্যু হলো। সঠিক সময়ে চিকিৎসা হলে মাকে হয়তো বাঁচানো যেত। আর কত কষ্ট দেবে আদিল’, বলতে বলতে ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়েন রাখি।

রাখির কথায়, আমি যাওয়ার আগে রাদিল প্রোডাকশনে ১০ লাখ টাকার একটা চেক দিয়ে যাই। বলে গিয়েছিলাম, মায়ের টাকার প্রয়োজন হলে সেখান থেকে যেন টাকা দেওয়া হয়। ওই টাকা আমার, আদিলের নয়। এর পর আমার মায়ের অর্থের প্রয়োজন হয়, একটি অস্ত্রোপচার করানোর প্রয়োজন ছিল। কিন্তু আদিল প্রয়োজনমতো টাকা হাসপাতালে দেয়নি। খুব সামান্য টাকা আমার বৌদির হাতে দিয়েছিল ও। আদিল টাকা না দেওয়ার জন্যই সময়মতো অস্ত্রোপচার করানো যায়নি মায়ের। আদিলের জন্যই মা আমাকে ছেড়ে চলে গেছেন।

রাখি আরও বলেন, আদিল তার সমস্ত জিনিসপত্র নিয়ে ওই মহিলার বাড়িতে থাকতে চলে গেছে। ৫-৬ লাখ টাকা আর তার মায়ের সব গহনা সঙ্গে করে নিয়ে গেছে।

গত মাসে রাখি-আদিল ঘোষণা সেরেছিলেন তারা বিয়ে করেছেন। অবশেষে সোমবার স্বামী আদিলের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করলেন টেলি তারকা রাখি।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত জুলাইয়ের ২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৭ হাজার কোটি টাকার বেশি বাজারে ৩৪ টুথপেস্টের মধ্যে ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক শনাক্ত ফেরদৌস, শাওন, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতেই সেনা কর্মকর্তাদের পদোন্নতি হওয়া উচিত: প্রধানমন্ত্রী সাঙ্গু নদীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার খুলশীতে কিশোর গ্যাংয়ের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ আহত ‘রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারির মামলা করা যায় না’ - স্বরাষ্ট্রমন্ত্রী পরাজয়ের পর অবশেষে দেখা দিলেন মেসি জিয়া পরিবারের বিশ্বস্ত আইরিন খানই কী পরবর্তী রাষ্ট্রপতি?