28 C
আবহাওয়া
১১:২৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » ফেনীতে অটোরিকশাচালক খুন, ৩ জনের ফাঁসি

ফেনীতে অটোরিকশাচালক খুন, ৩ জনের ফাঁসি

ফেনীতে অটোরিকশাচালক খুন, ৩ জনের ফাঁসি

বিএনএ, ফেনী: ফেনীতে অটোরিকশাচালক মুলকত  হত্যার ঘটনায় তিন জনের ফাঁসি এবং অপর এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।একইসাথে মামলার ১৬ আসামিকে বেকসুর খালাস দেন আদালত।সোমবার(৮ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি হুমায়ুন হাছান রাকীব, আবদুর রহমান মানিক ও আবু তৈয়ব বাবলু। তাদের প্রত্যেককে একই সাথে প ৪০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেয়া হয়।যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি সুমন চন্দ্র রায়কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

খালাসপ্রাপ্ত ১৬ জন হলেন- মো. রাসেল, সোহাগ, আবু তৈয়ব বাবলু, মোশারফ হোসেন, রুবেল মিয়া, দিদার হোসেন রিপন, আলমগীর হোসেন বাবু, মাঈন উদ্দিন ঝিনুক, মো. জহির, নুর মোহাম্মদ জুয়েল জনি, সাফায়াত আহম্মদ পাটোয়ারী রাকিব, হাছান ইমাম, মো. সায়ফুল ইসলাম, মো. লোকমান হোসেন, সুমন চন্দ্র রায়, শরীফ প্রকাশ টিপু, তৌহিদ উল্যাহ, এনায়েত হোসেন রাজু।

উল্লেখ্য, ২০১০ সালের ১৮ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে পরশুরাম থেকে সিএনজি অটোরিকশা চালিয়ে ফুলগাজীর মুন্সিরহাট যাওয়ার পথে নিখোঁজ হন মুলকত আহাম্মদ কালা মিয়া।একইদিন রাত ৩টার দিকে জগতপুর রোডের টুক্কু মিয়ার পুলের পাশে পানি থেকে মুলকতের মরদেহ উদ্ধার করা হয়।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন স্বর্ণসহ আটক এক বিমান কর্মী আশুলিয়ায় একই পরিবারের ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম শাপলা চত্বরে সমাবেশ শেষে ১১ দলের চট্টগ্রামমুখী লংমার্চ শুরু ছাগলনাইয়ায় চৌধুরী ক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী মুহুরীগঞ্জে বাস-কাভার্ড ভ্যান সংঘর্ষে নিহত ৩