24 C
আবহাওয়া
১:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে বিশাল বিক্ষোভ

নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে বিশাল বিক্ষোভ

নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে বিশাল বিক্ষোভ

বিএনএ, ঢাকা: ইসরায়েল জুড়ে বিশাল বিক্ষোভ হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। ফের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে সরকার গঠন করার পরই এ বিক্ষোভ শুরু হয়। আলজাজিরার খবরে বলা হয়, শনিবার (৭ জানুয়ারি) হাজার হাজার ইসরাইলি রাস্তায় নেমে এ বিক্ষোভ মিছিল করেন।

আন্দোলনকারীরা বলেন, ইসরায়েলের ৭৪ বছরের ইতিহাসে এবারের সরকার সবচেয়ে উগ্রপন্থি সরকার এটি। বর্তমান সরকারের অংশীদার কট্টর ধর্মীয় উগ্রবাদী দল ইসরায়েলের গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য চরম হুমকি।

তেলআবিবে বিক্ষোভকারীরা বলেন, ধর্মীয় উগ্রবাদীরা পশ্চিমতীরে ফিলিস্তিনের জবর-দখল করা জমিতে আরও বেশ কয়েকটি অবৈধ ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা করছে। এতে করে আইনের শাসন দুর্বল হয়ে পড়বে। নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে যাবে।

এ সময় তারা নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে গণতস্ত্র হুমকির মুখে ও ফ্যাসিস্ট ও বর্ণবাদীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এসব স্লোগান দিতে থাকে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে