24 C
আবহাওয়া
১:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চীনে সড়কে ১৭ জনের মৃত্যু

চীনে সড়কে ১৭ জনের মৃত্যু


বিএনএ,ডেস্ক : চীনে জিয়াংশি প্রদেশে  সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু  হয়েছে। এ ছাড়া আহত হয়েছে  ২২জন ।  চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভি রোববার জানায়,স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে  নানচাং কাউন্টির ইউলান শহরকে সংযোগকারী মহাসড়কে বড় ধরনের ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৭ জনের মৃত্যু হয় এবং আহত ২২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘনকুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

গণমাধ্যম টিআরটি নিউজ জানায়, ওই দুর্ঘটনার খবর আসার ঘণ্টাখানেক পর নানচাং কাউন্টি ট্রাফিক পুলিশ এক বার্তায় জানায়, ঘন কুয়াশার কারণে ওই এলাকায় দৃষ্টিসীমা কমে এসেছে। সে কারণে চালকদের ধীরগতিতে, সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়।

গত সেপ্টেম্বরে, দক্ষিণ-পশ্চিম গুইঝো প্রদেশের কোয়ারেন্টাইন সুবিধার আওতায় থাকা একটি বাস উল্টে ২৭ জনের মৃত্যু হয়েছিল।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে