23 C
আবহাওয়া
৪:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ফারদিনের বান্ধবী বুশরার জামিন মঞ্জুর

ফারদিনের বান্ধবী বুশরার জামিন মঞ্জুর

আমাতুল্লাহ বুশরা

বিএনএ: বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় তার বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে জামিন দিয়েছেন আদালত। তদন্ত প্রতিবেদন দাখিল পর্যন্ত বুশরার জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৮ জানুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালত এ আদেশ দেন। আদালতে বুশরার পক্ষে শুনানি করেন আইনজীবী মোখলেসুর রহমান বাদল। ফারদিনের বাবা নূর উদ্দিন রানাও আদালতে উপস্থিত ছিলেন।

মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. মাহবুবর রহমান জানান, তদন্ত প্রতিবেদন দাখিলের পূর্ব পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন আদালত।

এর আগে গত বৃহস্পতিবার শুনানি হয়। ওইদিন শুনানি শেষে রোববার আদেশ দেয়া হবে বলে জানানো হয়।

গত বছরের ৭ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এর আগে ঢাকা থেকে নিখোঁজ হন তিনি। মরদেহের ময়নাতদন্তের পর চিকিৎসকরা জানান, ‘তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, তাকে হত্যা করা হয়েছে’।

১০ নভেম্বর ফারদিনকে খুন করা হয়েছে অভিযোগ তুলে রামপুরা থানায় মামলা করেন তার বাবা নূর উদ্দিন। সেই মামলায় এক নম্বর আসামি করা হয় আমাতুল্লাহ বুশরাকে। ওই দিনই তাকে গ্রেপ্তার করা হয়। পরে ৫ দিন রিমান্ডে নেয়া হয় বুশরাকে। এখন তিনি কারাগারে আছেন।

মামলার তদন্তভার পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওপর ন্যস্ত করা হয়। এরপর মাদক সংশ্লিষ্টতা, মাদক ব্যবসায়ীদের হাতে খুন, কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্টতার বিষয় সামনে আসে। সর্বশেষ তদন্ত সংশ্লিষ্ট ডিবি ও র‌্যাব জানায়, স্বেচ্ছায় মৃত্যুবরণ বা আত্মহত্যা করেছেন ফারদিন। ডিবি পুলিশ জানায়, ফারদিনের মৃত্যুর ঘটনায় জেলে থাকা বুশরা নির্দোষ।

বিএনএ/এআর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!