24 C
আবহাওয়া
৭:২৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় একজনকে পিটিয়ে হত্যা

শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় একজনকে পিটিয়ে হত্যা


বিএনএ ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। নির্বাচন পরবর্তী সহিংসতায় কল্লোল খন্দকার (৪০) নামের একজন কে প্রকাশ্যে পিটিয়ে ও হাতুড়ি পেটা করে হত্যা করা হয়েছে।
শনিবার(৮ জানুয়ারী) দুপুর ১২ টার পরে উপজেলার বগুড়া ইউনিয়নের বগুড়া গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।এ ছাড়া আহত হয়েছে আরও ২ জন।
 বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত চেয়ারম্যান যুবলীগ নেতা শফিকুল ইসলাম শিমুলের সমর্থকরা হত্যাকান্ড চালায় বলে নিহতের পরিবারের অভিযোগ। নিহত কল্লোল বগুড়া গ্রামের মৃত আকবর খন্দকারের ছেলে।নিহত কল্লোল বগুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামের সমর্থক বলে জানা গেছে।
প্রসঙ্গত, শৈলকুপা উপজেলার ১০ নং বগুড়া ইউনিয়নে ৫ম ধাপের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শিমুল। এখানকার বর্তমান চেয়ারম্যান ও বগুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম সহ বেশ কয়েকজন নেতা দলীয় মনোনয়ন চেয়েছিল। শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় মোট প্রাণ গেল ৫ জনের।
বিএনএ/ আতিক, ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে