27 C
আবহাওয়া
১:৪৬ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ভ্যাকসিন নিয়ে কোন শঙ্কা নেই: তথ্যমন্ত্রী

ভ্যাকসিন নিয়ে কোন শঙ্কা নেই: তথ্যমন্ত্রী

ভ্যাকসিন নিয়ে কোন শঙ্কা নেই: তথ্যমন্ত্রী

বিএনএ,রংপুর: করোনার ভ্যাকসিন নিয়ে কোন ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।চুক্তি অনুযায়ী ভারত থেকে যথাসময়ে ভ্যাকসিন আসবে বলেও জানান তিনি।

শুক্রবার (৮ জানুয়ারি)রংপুর সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত যথাসময়ে করোনার ভ্যাকসিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।করোনায় পথেঘাটে মানুষ মরে পড়ে থাকবে বলে যারা প্রচার করেছিল তারাই এখন ভ্যাকসিন নিয়ে অপপ্রচার চালাচ্ছে।প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা মোকাবেলায় এশিয়া উপমহাদেশের মধ্যে বাংলাদেশের অবস্থান অত্যন্ত ভালো।দেশবাসীকে এসব গুজবে কান না দেয়ার আহ্বান জানান তিনি।

অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে হাছান মাহমুদ বলেন,প্রতিটি বিভাগীয় শহরে বিটিভির একটি করে কেন্দ্র হচ্ছে, যা খুব শিগগিরই চালু হবে।দুই থেকে আড়াই বছরের মধ্যে রংপুরে বিটিভির পুর্ণাঙ্গ সম্প্রচার কেন্দ্র স্থাপন করা সম্ভব হবে।

মন্ত্রী বলেন,দেশের গণমাধ্যম স্বাধীন, বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশের গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে।গণমাধ্যমের যেকোন সংকটে সরকার সব সময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।কোনো গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে মামলা বা হয়রানি হলে তিনি নিজে হস্তক্ষেপ করেন বলে জানান।

সে সময় সময় রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজুসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে বিটিভির উপকেন্দ্র ও বেতার পরিদর্শন করেন মন্ত্রী।পরিদর্শন শেষে দলের স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সার্কিট হাউজে মতবিনিময় করেন ড.হাছান মাহমুদ।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ