33 C
আবহাওয়া
৪:২৬ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » কাতার বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন দীপিকা

কাতার বিশ্বকাপে ইতিহাস গড়তে যাচ্ছেন দীপিকা

দীপিকা

বিনোদন ডেস্ক: ভারতীয় অভিনেত্রী-প্রযোজক দীপিকা পাড়ুকোন। অভিনয় করেছেন হলিউডের সিনেমায়ও। গেল কয়েক বছরে নানা ধরনের ব্যবসা ও উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি।

হিন্দি সিনেমার জনপ্রিয় এই অভিনেত্রী এবার যাচ্ছেন কাতার বিশ্বকাপে। যার মাধ্যমে তিনি গড়তে যাচ্ছেন এক ইতিহাস।

জানা গেছে, কাতার বিশ্বকাপে দীপিকা যাচ্ছেন সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করতে নয়, বরং বিশ্বকাপ ট্রফি উন্মোচন করতে। ফিফা বা দীপিকার পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দিলেও বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করেছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিশ্বকাপ ট্রফি উন্মোচন করতে শিগগিরই কাতার রওনা হবেন দীপিকা। এটিই হবে ফিফা বিশ্বকাপের ট্রফি উন্মোচনে কোনো ভারতীয় তারকার প্রথম অংশগ্রহণ।

দীপিকাকে কিছুদিন আগে দেখা গেছে মুম্বাই বিমানবন্দরে আসাম থেকে ‘ফাইটার’ সিনেমার শুটিং করে ফিরতে। ছবিটিতে প্রথমবারের মতো ঋত্বিক রোশনের সঙ্গে জুটি বাঁধবেন তিনি।

জানা গেছে, ২০২৩ সালের জানুয়ারিতে দীপিকার আরেকটি সিনেমা ‘পাঠান’ মুক্তির পর ‘ফাইটার’র দ্বিতীয় কিস্তির কাজ শুরু করবেন তিনি।

মুক্তির অপেক্ষায় আছে দীপিকার সিনেমার ‘প্রজেক্ট কে’। বিগ বাজেটের এই সিনেমায় আরো আছেন প্রভাস ও দিশা পাটানি। এ ছাড়া হলিউড সিনেমা ‘দ্য ইন্টার্ন’র হিন্দি রিমেকে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে তাকে। এছাড়াও শাহরুখ খানের ‘জওয়ান’-এ অতিথি চরিত্রে দেখা যাবে তাকে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’