24 C
আবহাওয়া
৩:৩৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে চলন্ত মাইক্রোবাসে আগুন

গাজীপুরে চলন্ত মাইক্রোবাসে আগুন


বিএনএ, ঢাকা: গাজীপুরের টঙ্গীতে চলন্ত একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মুন্নু গেট এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি টঙ্গী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মুক্তার হোসেন নিশ্চিত করেন।

জানা গেছে, মঙ্গলবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় গাজীপুর থেকে ঢাকাগামী মাইক্রোবাসটি মুন্নু গেট এলাকায় কামারপাড়ার দিকে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ রোডের মাঝখানে বিকল হয়ে আগুন ধরে যায়। এ সময় গাড়ির ভেতরে থাকা চালক ও যাত্রীরা দ্রুত নেমে পড়েন। একই সঙ্গে পুরো গাড়িটি পুড়ে যায়। এ সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার ফাইটার মুক্তার হোসেন জানান, মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় গাড়ির আগুন নেভানো হয়। আগুনে গাড়ির সামনের অংশ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণেই গাড়িতে আগুন লেগেছে।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে