27 C
আবহাওয়া
৯:৫০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » টেকনাফে ফিরেছেন সেন্টমার্টিন আটকা পড়া পর্যটকরা

টেকনাফে ফিরেছেন সেন্টমার্টিন আটকা পড়া পর্যটকরা

২দিন সেন্টমার্টিন যেতে পারবেনা পর্যটকরা

বিএনএ কক্সবাজার: অবশেষে টেকনাফে ফিরেছেন ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবের কারণে সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে ৪টি জাহাজে করে সেন্টমার্টিন থেকে টেকনাফে ফিরে আসেন তারা।

সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ’র টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কেটে যাওয়ায় ৩ নম্বর সতর্কসংকেত নামিয়ে ফেলা হয়েছে। এ কারণে মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে টেকনাফ থেকে পর্যটকবাহী ৪টি জাহাজে করে প্রায় ৭০০ পর্যটক সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণে গেছেন। তারা যাতে ঠিকমতো টেকনাফে পৌঁছায় সে বিষয়ে খোঁজ খবর রাখা হচ্ছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, সাগরের পরিস্থিতি শান্ত হওয়ায় মঙ্গলবার সেন্টমার্টিন থেকে জাহাজে করে পর্যটকরা তাদের গন্তব্যে ফিরেছেন।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে আটকা পড়েন প্রায় ৫ শতাধিক পর্যটক।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী