24 C
আবহাওয়া
১১:১৬ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলীতে বিরল প্রজাতির দুটি চশমা হনুমান উদ্ধার

কর্ণফুলীতে বিরল প্রজাতির দুটি চশমা হনুমান উদ্ধার

কর্ণফুলীতে বিরল প্রজাতির দুটি চশমা হনুমান উদ্ধার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীতে বিরল প্রজাতির দুটি চশমা হনুমানের বাচ্চা উদ্ধার করেছে পুলিশ। এ সময় রাসেল চৌধুরী প্রকাশ সজল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাত পৌনে ১২ টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কক্সবাজার টু নওগাঁগামী (ঢাকা মেট্রো ব ১৫-৭০৪২) বাসে তল্লাশি চালিয়ে এ প্রাণী দুটি উদ্ধার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, আটক রাসেল চৌধুরী প্রকাশ সজল ঢাকা মহাদেবপুর থানার মৃত মোজাফফর চৌধুরীর ছেলে।

পুলিশ সুত্র জানায়, সোমবার রাত পৌনে ১২টার দিকে পুলিশের একটি দল মইজ্জ্যারটেক আখতারুজ্জামান চত্বর এলাকায় একটি গাড়িকে থামিয়ে তল্লাশি চালায়। এ সময় আটক আসামির হেফাজতে থাকা দুটি বিলুপ্ত শ্রেণির চশমা হনুমানের বাচ্চা উদ্ধার হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির হোসেন জানান, গতরাতে দুটি হনুমানের বাচ্চা উদ্ধার ও গাড়ির সুপারভাইজারকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানায় বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিএনএনিউজ/নাবিদ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে