29 C
আবহাওয়া
১:৫৫ পূর্বাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » অজান্তেই পর্নো ছবিতে জড়িয়ে যান মডেলরা!

অজান্তেই পর্নো ছবিতে জড়িয়ে যান মডেলরা!

সিনেমা

বিএনএ, বিনোদন ডেস্ক: না জেনেই প্রাপ্তবয়স্ক (পর্নো) ছবিতে অভিনয় করে ফেলেন কিছু নতুন মডেল-অভিনেত্রী। তারা বুঝতেও পারেন না কখন ক্যামেরার সামনে নিজেদের পোশাক খুলে ফেলছেন। অভিনেতা হতে চেয়ে প্রযোজনা সংস্থার দরজায় ঘুরে বেড়ান হাজারও প্রতিভাধর। এরাই এমন অপ্রীতিকর ঘটনার শিকার হন ভারতের মুম্বাইয়ে। খবর- আনন্দবাজার।

সম্প্রতি এমনই অভিযোগ করেছেন ভারতের এক সাবেক ‘বিউটি কুইন’ পরী পাসোয়ান। বলিউডের আঁতুড়ঘর মুম্বাই। অসংখ্য প্রযোজনা সংস্থার দফতর সেখানে। কারা কী সিনেমা করছেন, তার হিসাব রাখা সহজ নয়। তাই ভুল করে ফেলেন অনেকেই।

অভিযোগকারী বিউটি কুইন জানিয়েছেন, এই না জানারই সুযোগ নেয় কিছু চক্র। যারা মুম্বাইয়ে বসেই পর্ন ছবির ব্যবসা চালান। সম্প্রতি বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার কীর্তি প্রকাশ্যে এসেছে।

২০১৯ সালে মিস ইন্ডিয়া ইউনিভার্স প্রতিযোগিতায় বিজয়ী হন পরী পাসোয়ান। তার অভিযোগ, তার অজান্তেই তাকে দিয়ে পর্ন ছবির শুটিং করানো হয়েছিল।তিনি নিজে অবশ্য রাজ কুন্দ্রার সংস্থার নাম করেননি। তবে বলেছেন, কাজের জন্য ডাক পেয়ে মুম্বাইয়ের একটি প্রযোজনা সংস্থার দফতরেই ভয়াবহ অভিজ্ঞতা হয় তার।

পরী জানিয়েছেন, সাক্ষাৎকারের আগে তাকে নরম পানীয় দেয়া হয় প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। তারপরে বেশ কয়েক ঘণ্টার কথা আর মনে নেই তার। তবে ঠিক কী হয়েছিল, তা মনে করতে না পারলেও তার সঙ্গে যে মারাত্মক খারাপ কিছু হয়েছে তা বুঝতে পেরেছিলেন পরী। বিষয়টি বুঝে তিনি পরের দিনই স্থানীয় থানায় ঘটনাটি জানান এবং ওই প্রযোজনা সংস্থার বিরুদ্ধে এফআইআর করেন। তবে ততোক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। ভাইরাল হয়ে গিয়েছে পরীর আপত্তিকর ভিডিও। ঘটনাটি যে সময় ঘটে তার কিছুদিন আগেই বিয়ে হয়েছিল পরীর। ভাইরাল হওয়া ভিডিওটির প্রসঙ্গ তুলে পরীর বিরুদ্ধে অভিযোগ করেন তার স্বামী নীরজ পাসোয়ান এবং শ্বশুরবাড়ির অন্য সদস্যরা।

পরী অবশ্য জানিয়েছেন, ভিডিওটি যখন শুট করা হয়েছিল তখন তার জ্ঞান ছিল না। তার অনুমান, পানীয়তে মাদক মিশিয়ে কিছুক্ষণের জন্য তাকে শুধু একটি মস্তিষ্কহীন শরীরে পরিণত করা হয়েছিল। তাই তাকে এ ক্ষেত্রে দোষ দেয়া যায় না। কারণ তিনি একটি চক্রের পরিকল্পিত কুকর্মের শিকার।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের